রাজধানীর সন্নিকটে নরসিংদী জেলার মাধবদী উপজেলার নওপাড়ায় আন্তর্জাতিক মানের সুবিধা নিয়ে অবস্থিত বিনোদন পার্ক হেরিটেজ রিসোর্টে বৈশাখী উত্সবের আয়োজন করা হয়েছে। আগামী ১২ এপ্রিল শুরু হয়ে উত্সবটি শেষ হবে ১৪ এপ্রিল। উত্সব উপলক্ষে পার্ক কর্তৃপক্ষের আয়োজনে থাকছে দেশের জনপ্রিয় তারকাশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া অন্যান্য বৈশাখী আয়োজনও উপভোগ করতে পারবেন আগত অতিথিরা। বৈশাখী উত্সব চলাকালীন আগত অতিথিরা ৪০% কম খরচে সেবা নিতে পারবেন এই রিসোর্টে। সবুজে শ্যামল প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই বিনোদন রিসোর্টটি এরইমধ্যে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। রাজধানীর বসুন্ধরা ৩০০ ফুট রাস্তা দিয়ে ভুলতা গাউছিয়া হয়ে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে ঢাকা-সিলেট হাইওয়ে হয়ে সড়ক পথে রিসোর্টটিতে যাওয়া যায়।
