ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে গরুসহ বসতঘর পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১০:০২
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর, গরু, ছাগল, হাঁসমুরগী, ধানচাল নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
 
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের মজিবর রহমানের গোয়াল ঘরের বিদ্যুত্ লাইনের শর্টসার্কিট থেকে সূত্রপাত হয়ে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে চারটি টিনের ঘর, দুইটি গরু, ১৫টি হাঁসমুরগী, আসবাবপত্র, কাপড় চোপড়,ঘরে রাখা প্রায় ১০ মণ ধান ও নগদ বায়ান্ন হাজার টাকা পুড়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে রাত সাড়ে বারোটার দিকে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের গাড়ী ও কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। 
 
নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএম।