৪০ মণ পলিথিন বিনষ্ট

আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৮:০১
 
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের কাছে থেকে শুক্রবার দুপুরে বাস থেকে ৪০ মণ পলিথিন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পরে পলিথিন বিনষ্ট করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পরবর্তীতে গৌরনদী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী অফিসার মাসুমা আক্তার দুরপাল্লার সূর্যমুখী পরিবহনের যাত্রাবাহী বাসের (যার নং ঢাকা মেট্রো-ব-১১-১০৯৩) চালক ফরিদুল ইসলামকে অবৈধ পলিথিন বহন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত পলিথিন বিনষ্ট করার জন্য বরিশাল জেলা পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি