মৌসুমের প্রথম কোয়ার্টারে ১৪১ মিলিয়ন পাউন্ড আয় করেছে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।
২০১৬ সালে রেড ডেভিলসরা ব্রিটিশ কোন ক্লাব হিসেবে ৫০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ উপর্জানের নজির সৃষ্টি করেছিল। প্রথম কোয়ার্টারের তুলনামূলক বিচারে ইউনাইটেডের সম্প্রচার ও ম্যাচের দিনের আয় একলাফে যথাক্রমে ৩০.৯ ও ৩৩.৩ শতাংশ বেড়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের লোভনীয় সফরটির মাধ্যমে তাদের বাণিজ্যিক আয়ও বেড়ে গেছে।
ইত্তেফাক/ইউবি
