শিশুসাহিত্যিক ফারুক হোসেনকে আজীবন সম্মাননা প্রদান

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৯:০৪

সারাদেশ বিনোদন ডেস্ক

 

গত ২৩ মার্চ বিশ্বসাহিত্য কেন্দ্রে লাটাই ছড়া সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছড়ার কাগজ লাটাই আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন লাটাইয়ের সম্পাদক মামুন সারওয়ার। আরো বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি আমিনুর রহমান সুলতান ও গবেষক ফজলুল হক তুহিন। এরপর লাটাইয়ের ৮ম সংকলন ফারুক হোসেন সংখ্যার মোড়ক উন্মোচন করে উপস্থিত সবাইকে বিতরণ করা হয়। এদিন ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার প্রদান পর্বে প্রথমেই আজীবন সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ছড়াকার ফারুক হোসেনের হাতে। ২০১৭ সালে পুরস্কার পেয়েছেন দেশপ্রেমের ছড়ায় ফারুক নওয়াজ, শিশুতোষ ছড়ায় হাসান হাফিজ, পদ্য ছড়ায় স ম শামসুল আলম এবং তরুণ ছড়াকার হিসেবে আহমেদ সাব্বির, অদ্বৈত মারুত ও মঈন মুরসালিন। আর ২০১৮ সালে দেশপ্রেমের ছড়ায় আনজীর লিটন, হাস্যরসের ছড়ায় রোমেন রায়হান, শিশুতোষ ছড়ায় ওয়াসিফ-এ-খোদা এবং তরুণ ছড়াকার হিসেবে নীহার মোশারফ ও আহমাদ স্বাধীন। সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক আলী ইমাম। আলোচনায় অংশ নেন শিশুসাহিত্যিক আলম তালুকদার, আসলাম সানী ও লাটাই পত্রিকার উপদেষ্টা আমীরুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করেন ফারুক হোসেন, হাসান হাফিজ, ফারুক নওয়াজ, আনজীর লিটন, রোমেন রায়হান প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ছড়াকার আবিদ আজম। ছড়ার কাগজ লাটাই ছড়া সাহিত্যের বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৬ সাল থেকে পুরস্কার দিয়ে আসছে।