বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ১৮তম ম্যাচে টস জিতে চিটাগং ভাইকিংসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনা টাইটান্স।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে চিটাগং। সৌম্য সরকার ১৮ ও এনামুল হক ৩০ রানে ব্যাট করেছেন।
চিটাগং ভাইকিংস : লুক রঞ্চি (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক, নাজিবুল্লাহ জাদরান, সিকান্দার রাজা, ভ্যান জাইল, ক্রিস জর্ডান, তানবীর হায়দার, সানজামুল ইসলাম, আল-আমিন ও তাসকিন আহমেদ।
খুলনা টাইটান্স : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাইকেল ক্লিনজার, রিলি রোসৌ, ধীমান ঘোষ, আরিফুল হক, ক্রেইগ ব্র্যাথওয়েট, সেকুজ্জে প্রসন্ন, কাইল অ্যাবট, শফিউল ইসলাম, আবু জায়েদ।
ইত্তেফাক/ইউবি
