বিনোদন রিপোর্ট
চিত্রনায়িকা শবনম বুবলী। চলতি সময়ে তিনি ব্যস্ত রয়েছেন ‘পাসওয়ার্ড’ সিনেমাটির শুটিং নিয়ে। বরাবরের মতো আবারো তাকে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তাকে শাকিবের বাইরে এখনো কোনো সিনেমায় দেখা যায়নি। তাই হলে শাকিবের কোনো সিনেমা নেই মানে বুবলীরও কোনো সিনেমা নেই। এই ঘটনার কোনো পরিবর্তন হয়নি আজো।
শাকিবের বাইরে কবে দেখা যাবে তাকে। গণমাধ্যমে এমন প্রশ্নে সম্মুখীন বহুবার হয়েছেন বুবলী। বেশিরভাগ সময় তিনি জানিয়েছেন শাকিবের বাইরেও অভিনয় করতে চান। ভালো গল্প বা বাজেটের সিনেমা হলে অভিনয় করতে আগ্রহী তিনি। তবে এখানো এমন কোনো নতুন খবর পাওয়া যায়নি তার। শাকিব খান বরাবরই নতুন নায়িকার সাথে জুটি বাঁধছেন। সেই ধারাবাহিকতায় বুবলীর সাথে শাকিব খানের জুটিও শুরুর দিকে বেশ পছন্দ করেছে দর্শকরা। শাকিব খানও বুবলীর কাজের প্রশংসা করেছেন সরাসরি গণমাধ্যমে।
তবে একে একে বুবলীর সাথে সিনেমা মুক্তিতে যেন একঘেঁয়ে হয়ে যায় দর্শক। যেহেতু অনলাইন দুনিয়ায় এখন তারকাদের কাজের প্রশংসা বা সমালোচনা করার সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে শেষ অনেকগুলো সিনেমায় শাকিবের সাথে বুবলীকে আর দেখতে চাচ্ছেন না দর্শকরা। তবে এর উল্টোও রয়েছে। কারণ ক্যারিয়ারের এই কয়েক বছরে বুবলীরও আলাদা দর্শক তৈরি হয়েছে। যারা বেশ প্রশংসার সাথে তাকে গ্রহণ করছে। তবে অন্যদিকে শাকিব শুধু বুবলীর সাথেই জুটিতে আটকে নেই। এরইমধ্যে তার সাথে নতুন কয়েকজন নায়িকা অভিনয় শুরু করেছেন। এরমধ্যে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শাহেনশাহ’। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও নবাগত নায়িকা রোদেলা জান্নাত।
