বিনোদন ডেস্ক
খুব অল্প সময়ের মধ্যে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন ভিকি কৌশল।
উরি:দ্য সার্জিকাল স্ট্রাইকের সাফল্যের পর থেকে ভিকি কৌশলের ক্যারিয়ারে এখন নতুনমাত্রা যোগ হয়েছে।
বলিউডের নতুন হার্টথ্রুবের তকমা পেতে খুব একটা সময় লাগেনি তার। অন্যদিকে ৩ মাসের সম্পর্ক ভেঙে গেছে তার। ভিকি নিজেই স্বীকার করেছেন, তিনি এখন একেবারেই সিঙ্গেল। কয়েক সপ্তাহ আগেই মডেল-অভিনেত্রী হরলিন শেঠির সঙ্গে ৩ মাসের জমজমাট প্রেমের সম্পর্ক ভেঙে গেছে ভিকির। শোনা গেছে, ভিকিই নাকি এই প্রেম ভেঙেছেন। ব্রেকআপের পর থেকে হরলিনও নাকি একদম ভালো নেই। হরলিনের এক বন্ধু জানিয়েছেন, সে জানে না তার কী হয়েছে। ৩ মাসের মধ্যে যখন ভিকি ও হরলিন একে অপরকে জানতে শুরু করেছে ঠিক তখনই ভেঙে গেছে প্রেম। এই পরিস্থিতিতে ভিকি প্রেমে পড়েছেন ক্যাটরিনা কাইফের!
তবে যে সে প্রেম নয়, একটা মোহ টাইপের ফ্যান্টাসি কাজ করছে ভিকির জীবনে। যদিও এ নিয়ে দুই অভিনেতার কেউই সরাসরি মুখ খোলেননি। ক্যাটরিনার এক বন্ধু অবশ্য এ নিয়ে বলেছেন, ‘ভিকি যদি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের কথা ভেবেও থাকে, তবে তার রিয়েলিটি চেক করানোর প্রয়োজন।’ ক্যাটরিনার এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এতে বেশ বিব্রত ক্যাটরিনা। কারণ ক্যারিয়ার ও বয়সে ছোট একজনের প্রেম প্রসঙ্গে কথাবার্তাগুলো এড়িয়ে চলতে চাচ্ছেন তিনি।
