সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ২১:০৫
 
মানিকগঞ্জের সিংগাইরে ফেরদৌস মিয়া (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার বিকেলে মানিকগঞ্জ-সিংগাইর সড়কে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার ডাউটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 
 
নিহতের চাচা শ্বশুর আইয়ুব মিয়া জানান, শনিবার বিকেলে নতুন কর্মস্থল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে যোগদান করতে দুপুরে বাড়ি থেকে বের হয় ফেরদৌস মিয়া। এরপর বাইমাইল এলাকায় ইজিবাইকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায়। 
 
সিংগাইর থানার এসআই আব্দুল মোমিন জানান, নিহতের লাশ কেনারীগঞ্জ ইকুয়া থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি