‘চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন মোদী’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১০:২৫
চীনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন কেবল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের একমাত্র রাজনীতিক হিসেবে তিনি এই সাহস দেখাতে পেরেছেন বলে দাবি মার্কিন-চীন বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ফিলসবেরির। 
 
গতকাল শনিবার মার্কিন কংগ্রেসে হাডসন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ মাইকেল ফিলসবেরি বলেন, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও তার সরকার। গত ৫ বছর এ নিয়ে একটা কথাও বলেনি যুক্তরাষ্ট্র। এদিকে ডোকলাম নিয়ে সমস্যার পর গতকাল প্রথমবারের মতো সীমান্ত নিয়ে বৈঠক করেছে ভারত ও চীন। বেইজিংয়ে ভারতীয় দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই বৈঠকের কথা জানানো হয়েছে। 
IMG0
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব প্রণয় বর্মা এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের কর্মকর্তা শিয়াও ছিয়াং। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু