টরেন্টোতে 'আজকাল'-এর সেমিনার ও পুরষ্কার অর্জন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:২৬
 
'সংবাদপত্র সমাজের দর্পণের ভূমিকা পালন করে কিন্তু প্রবাসে বেশিরভাগ বাংলা সংবাদপত্রে তরুণ প্রজন্মের কথা অনুপস্থিত' কানাডার স্থানীয় সময় গত রবিবার সাপ্তাহিক আজকাল আয়োজিত 'কমিউনিটি এবং কমিউনিটি বিনির্মাণে মিডিয়ার ভূমিকা' শীর্ষক আলোচনায় এ কথা বলেন আলোচকরা।
 
টরেন্টো বাংলাদেশি অধ্যুষিত ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে বক্তব্য রাখেন দেশেবিদেশে'র সম্পাদক নজরুল মিন্টো, সাপ্তাহিক বাংলামেইল পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আবদুল হালিম মিয়া, সাপ্তাহিক ভোরের আলো'র সম্পাদক আহাদ খন্দকার, নতুনদেশ সম্পাদক শওগাত আলী সাগর, ডিজিটাল বাংলা নিউজের প্রকাশক মোহাম্মদ হাসান, নবদ্বীপ নিউজের সম্পাদক এম এইচ মামুন, এবং সিবিএন-এর প্রধান সম্পাদক মাহবুব ওসমানী, সাংস্কৃতিককর্মী আহমেদ হোসেন, আবৃত্তি শিল্পী রেজা অনিরুদ্ধসহ আরও অনেকে।
 
'আজকাল'-এর প্রধান সম্পাদক সৈয়দ আবদুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 'আজকাল'-এর নির্বাহী সম্পাদক মেহরাব রহমান। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন 'আজকাল' সম্পাদক মাহবুব চৌধুরী আর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক একুশে পদকপ্রাপ্ত শামসুল হুদা।
 
এদিকে গতকাল ১৮ নভেম্বর স্থানীয় সংবাদপত্রের জন্য এন.পি.পি.এমসি ও এনএমসি থেকে ২০১৭ সালের জন্য পুরস্কৃত হয়।
 
ইত্তেফাক/জামান