আদমদীঘিতে উদ্ধার হয়নি অপহূত স্কুলছাত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪৬

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে অষ্টম শ্রেণির অপহূত এক স্কুলছাত্রীকে পুলিশ চারদিনেও উদ্ধার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহাদেব জানান, উদ্ধারের ব্যাপক তত্পরতা চালানো হচ্ছে।

উল্লেখ্য, আদমদীঘির সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও কাশিপুর গ্রামের মেয়েকে স্কুলে যাতায়াতের সময় সান্দিড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সাদ্দাম হোসেন প্রায় প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করতো। মেয়েটি প্রত্যাখ্যান করায় সাদ্দাম ক্ষিপ্ত হয়ে তার সহযোগীসহ গত ২০ নভেম্বর প্রাইভেট পড়ে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় স্কুলছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় অপহূতার বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ মূল অপহরণকারী সাদ্দাম হোসেনের বাবা আব্দুস সামাদ ও সহযোগী সাব্বির হোসেনের বাবা মুরশিদ আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।