সমপ্রতি লংকাবাংলা ফাইন্যান্স লি.-এর হেড অব রিটেইল বিজনেস্, খোরশেদ আলম এবং আমাররুম ডটকম-এর ডিরেক্টর এবং সিইও, মো. ইমরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারিগণ অনলাইনের মাধ্যমে আমাররুম ডটকম থেকে হোটেল রুম বুকিংয়ে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ১০% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স-এর হেড অব কার্ডস্, মো. মিনহাজ উদ্দিন, হেড অব সেলস্ এবং মার্চেন্ট রিলে্শনশিপ, খাজা ওয়াছিউল্লাহ এবং আমাররুম ডটকম -এর রাশেদ রেজা আরিফ, ম্যানেজার, ব্র্যান্ডিংসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
