ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ব্যাংকে মানব সম্পদ ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী একটি পর্যালোচনামূলক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম কর্মশালায় কী-নোট পেপার উপস্থাপন করেন। বিআইবিএমের সহকারী অধ্যাপক রেক্সোনা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সাকিল ইজাজ এবং আল আরাফা ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল ইসলাম কী-নোট পেপার প্রস্তুতে সহায়তা করেন।
বিভিন্ন ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সম্পাদিত বিভিন্ন কার্যাবলীর পরিধি আলোচনার জন্যই বিআইবিএম এই কর্মশালার আয়োজন করে। বিআইবিএম-এর মহাপরিচালক মো. আবদুর রহিম, সেশন চেয়ার হিসেবে কর্মশালার স্বগত বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিআইবিএমের নির্বাহী কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিআইবিএম-এর অধ্যাপক ও পরিচালক (প্রশিক্ষণ) ড. শাহ্ মো. আহসান হাবীব কর্মশালায় সমাপনী বক্তব্য দেন।
