ইত্তেফাক রিপোর্ট
ভিন্নধর্মী উদ্যোগের তিন উদ্যোক্তাকে সম্মাননা দিল বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। সম্মাননা পাওয়া এ তিন উদ্যোক্তা হলেন, রকমারি ডটকমের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান, আজিজু রিসাইক্লিং অ্যান্ড ই-ওয়েস্ট কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ ও মুনলাইট পেট ফ্লেকস অ্যান্ড পেট স্ট্রিপ ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী হাবিবুর রহমান জুয়েল।
গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মোশাররফ হোসেন ভূঁইয়া তিন উদ্যোক্তার হাতে সম্মাননা তুলে দেন। সারা দেশ থেকে পাওয়া আবেদন যাচাই-বাছাইয়ের পর এ তিন উদ্যোক্তাকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। বণিক বার্তা ও বিআইডিএসের উদ্যোক্তা সম্মাননার এটা ষষ্ঠ আয়োজন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন বিআইডিএসের মহাপরিচালক ড. কে এ এস মুরশিদ।
