এখনো সন্ধান মেলেনি নিখোঁজ আর্জেন্টাইন সাবমেরিনের

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ০৯:১৫
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নিখোঁজের তিনদিন পর আর্জেন্টিনার সাবমেরিন এআরএ সান হুয়ান থেকে কিছু সংকেত পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানালেও সেগুলো ‘ফলস’ বলে পরে তারা নিশ্চিত হয়েছেন। ফলে এই সাবমেরিন ও তাতে থাকা ৪৪ জন ক্রুর ভাগ্য নিয়ে আরো অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।  
IMG0
জার্মানিতে নির্মিত আর্জেন্টিনা নৌবাহিনীর টিআর-১৭০০ মডেলের এআরএ সান হুয়ান সাবমেরিনটি তিনদিন আগে উশুয়াইয়া নৌঘাঁটি থেকে তার নিয়মিত ঘাঁটি মার দেল প্লাতার উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথের মাঝেই হঠাৎ জাহাজটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নৌবাহিনীর পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল, সাবমেরিনটি কোনো ধরণের বৈদ্যুতিক ত্রুটির মুখে পড়েছে বলে যোগাযোগ করতে পারছে না।
IMG1
কিন্তু একদিন পার হয়ে গেলেও সেটি গন্তব্যে না পৌছার কারণে উদ্বেগ তৈরি হয়। সাতবার স্যাটেলাইট ফোনের মাধ্যমে সাবমেরিনের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ করা হয় বলে জানিয়েছে আর্জেন্টাইন নৌবাহিনী। সর্বশেষ সাবমেরিনটির অনুসন্ধানে অংশ নেয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিমান। এটির ভাগ্যে কি ঘটেছে তা জানতে না পারায় উৎকণ্ঠায় রয়েছে নাবিকদের পরিবার। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু