মোদি কখনো তার সরকারের কর্মকাণ্ডের হিসাব দেননি শারদ পাওয়ার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:২২

এনডিটিভি

ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস(এনসিপি) পার্টির সভাপতি শারদ পাওয়ার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনসিপি এবং কংগ্রেসের সমালোচনা করেন কিন্তু তিনি কখনো বলেন না বিজেপি এবং শিবসেনা কি করেছে। উষানগরে নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারণা সমাবেশে একথা বলেন শারদ পাওয়ার।

তিনি বলেন, মোদি তাঁর প্রত্যেক ভাষণে বিরোধী দলের নিন্দা করেন কিন্তু তাঁর সরকার গত পাঁচ বছরে কি কি কাজ করেছে তা বলেন না। শারদ পাওয়ার বলেন সবাই জানে মোদি তাঁর পরিবারের প্রতি কেমন আচরণ করেছেন এখন সে আবার অন্যের পারিবারিক বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন।