সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা শুরু

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:২৬

সুনামগঞ্জ প্রতিনিধি

‘বছরে বছরে ভূমি উন্নয়ন কর দিব দেশের উন্নয়নে অংশ নিব, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ভূমিহীন থাকবে না কেউ আর’ — স্লোগানে সুনামগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র্যালিটি সমাপ্ত করা হয়।

র্যালিতে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক প্রদীপ সিংহ, সদর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতিমা, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া, কুরবাননগর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো. আবুল বরকত প্রমুখ।

এদিকে, লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শ্যামল কান্তি চক্রবর্ত্তী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা প্রমুখ।