বান্দরবান: বান্দরবানে পাহাড়ের ঢালে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের নতুনভাবে উদ্যোগ নিয়েছে চা বোর্ড। গতকাল বুধবার দুপুরে চা চাষে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে র্যালি এবং দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ চা বোর্ড সিএইচটি প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসন চত্বর থেকে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষনা ও উন্নয়ন) গোলাম মাওলা। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, সদর উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন প্রিন্স, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, রুমা উপজেলা নির্বাহী অফিসার শামসুল ইসলাম, বান্দরবান চা বোর্ডের প্রকল্প পরিচালক মো: আমির হোসেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মংক্যচিং চৌধুরী’সহ চা চাষিরা অংশ নেয়। চা চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে চাষিদের চা চারা প্রতি ভর্তূকির পরিমাণ বাড়ানোর প্রস্তাবনাও রয়েছে নতুন উদ্যোগে —ইত্তেফাক
