নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা খুন

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২২:২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা স্বপ্না আক্তার (৩৮) দুর্বৃত্তদের হামলায় আজ রাত সাড়ে ৮টায় নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগর উপজেলার সাতমোড়ায় দলীয় কার্যক্রম শেষে উপজেলার চাইরপাড়া গ্রামে যাচ্ছিলেন তিনি। পথে বাঙ্গরা নামক স্থানে রাস্তায় তার ওপর সন্ত্রীরা হামলা চালায়। সেখানে রাস্তার পাশে তার মৃতদেহ পাওয়া যায়।

স্থানীয় লোকজন তার মৃতদেহ দেখে পুলিশকে জানালে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, ওসি তদন্তসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইত্তেফাক/নূহু