মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালাউদ্দিনসহ চারজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরত্ এলাকায় বাংলাবাজারে এই ঘটনা ঘটে। হামলায় আহত অন্যরা হলো: নুরউদ্দিন, আমান ও আব্দুল হামিদ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরুল আলম জানান, চরশরতে সন্ত্রাসী হামলায় কয়েকজন আহত হয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা ঘটনাটি নিশ্চিত করেন।
