বাঘাইছড়িতে ইউপিডিএফের সমন্বয়ক নতুন জয় অস্ত্রসহ গ্রেফতার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৩৫

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নয় মাইল এলাকায় সংঘটিত বহুল আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত নতুন জয় চাকমা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে যৌথবাহিনীর একটি দল বাঘাইছড়ি উপজেলার মাচালং, গলাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল মঞ্জুর জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী নতুন জয় চাকমা ইউপিডিএফ (মূল) দলের বাঘাইহাট এলাকার অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করত এবং তার বিরুদ্ধে বাঘাইহাট এলাকায় সংগঠিত আলোচিত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ২২ এমএম পিস্তল এবং ৩ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়। তিনি জানান, আটক নতুন জয় চাকমার বিরুদ্ধে সাজেক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।