চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে মো. সিদ্দিক নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল বুধবার অধিদপ্তরের মহানগর কার্যালয়ে এ সংক্রান্ত শুনানি শেষে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড় কাটার বিষয়ে অভিযোগ পেয়ে গত মঙ্গলবার নগরীর ফয়স লেক এলাকার আবদুল হামিদ সড়কে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযোগের সত্যতা পেয়ে মো. সিদ্দিক নামে এক ব্যক্তিকে শুনানিতে ডাকা হয়। শুনানিতে অপরাধ স্বীকার করায় তাকে আর্থিক জরিমানা করা হয়।
জিপিএইচ কারখানায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে ইস্পাত উত্পাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ এ পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রণজিত্ বর্মণ। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রণজিত্ বর্মন জিপিএইচ কারখানায় মালামাল উঠানামানোর কাজ করছিলেন। কর্মরত অবস্থায় লৌহজাত পণ্যের চাপা পড়ে তিনি আহত হন। হাসপাতালের আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
