যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কাছের পার্কে দুর্ধর্ষ এক অপরাধী চক্র পৈশাচিক কায়দায় এক ব্যক্তিকে হত্যা করেছে। তারা ওই ব্যক্তির শিরশ্ছেদ করে ও তার হৃদপিণ্ড কেটে বের করে লাশটিকে মাটি চাপা দেয়। বুধবার এএফপি’র খবরে একথা বলা হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ল্যাটিনো স্ট্রিট গ্যাং এমএস-১৩ নামের ওই অপরাধী চক্রকে নির্মূল করার শপথ নিয়েছেন। মন্টাগোমেরী কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন ডিসির বাইরে মেরিল্যান্ডের হুইটনে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। তাকে একশ বারের বেশি ছুরিকাঘাত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কর্তৃপক্ষ এখন পর্যন্ত মিগুয়েলি এঞ্জেল লোপেজ আব্রেগো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে।
IMG0
মন্টাগোমেরী কমিউনিটি মিডিয়া ও ডব্লিউবিএএলটিভি-১১ এর প্রাপ্ত তথ্য অনুযায়ী হত্যাকারীরা ওই ব্যক্তির শিরশ্ছেদ করে এবং শরীর থেকে হৃদপিণ্ড বের করে আনে। কয়েক সপ্তাহ ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। এই পৈশাচিক ঘটনার সঙ্গে ১০ জন লোক জড়িত। যুক্তরাষ্ট্রে মারা সালবাট্রুচা (এমএস-১৩) নামের অপরাধী চক্রটির আনুমানিক ১০ হাজার সদস্য রয়েছে। এএফপি।
ইত্তেফাক/সেতু
