শাবি সংবাদদাতা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে- সিজন-২’-এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি-এর এটুআই-এর উদ্যোগে এই রিয়েলিটি শোর সিজন-২-এর কার্যক্রম শুরু হয়। দেশব্যাপী ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনার অংশ হিসাবে মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগের ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আয়োজিত কাম্পেইনে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, অধ্যাপক ড. মো. শাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, এটুআইয়ের প্রতিনিধি তৌফিকুর রহমান, যোবায়ের শাওন, সজীব রায়সহ অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন করা যাবে- www.challenge.gov.bd/ udvaboker-khoje এই ঠিকানায়।
