সিলেট অফিস
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) স্তন্যপায়ী প্রাণীর জীববৈচিত্র্য ও সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিচালিত প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রাধিকার-এর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মাত্স্যবিজ্ঞান অনুষদের তৃতীয়তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন অনুষদের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মাঝে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসমপদ কর্মকর্তা ও ভেটেরিনারিয়ান ড. নাজমুল হুদা। এছাড়া প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহদী হাসান খান ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাশিরউদ্দিন।
প্রধান বক্তা বাংলাদেশের স্তন্যপায়ী প্রাণীদের জীববৈচিত্র্য ও সংরক্ষণের গুরুত্ব, বাংলাদেশে বর্তমানে স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা ও অবস্থান বিষয়ক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। উল্লেখ্য, সব শেষে প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও খাবার বিতরণ করা হয়।
