মদনে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৪৮

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

বাড়ির সীমানা নিয়ে শনিবার সকালে মদন উপজেলার কাপাসাটিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছে বলে এক খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে লালচান ও আল আমীনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহত আইতুল, এনাতুল, আম্বিয়া আক্তার, মানিক, আতিক, আশাদুল, সাইদুল, শহীদ ও ফজলু মিয়াকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কাপাসাটিয়া গ্রামের শহীদ মিয়ার সঙ্গে চাচা গোলাম মোস্তফার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি গ্রামের মাতব্বররা সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে দিলে শহীদ মিয়া খুঁটি তুলে ফেলে দেয়।  এ নিয়ে শনিবার সকালে জানু মিয়ার ছেলে রাইকুলের সঙ্গে একই গ্রামের রতনের ছেলে সোহেলের তর্ক-বির্তকের এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি মোঃ রমিজুল হক জানান, শনিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।