শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের তদন্ত টিম

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২২:২৩

শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. সিরাজুল ইসলামের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ তদন্তে বরিশালে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত টিম। বৃহস্পতিবার সকাল ১০টায় তদন্ত শুরু করে দুপুর ১টা পর্যন্ত কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

কমিটির প্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মশিউর রহমান (নার্সিং শাখা)। তবে সাবেক পরিচালকের আর্থিক দুর্নীতির বিষয়ে মন্তব্য করেনি তদন্ত কমিটি।

হাসপাতালের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত কমিটির প্রধান হাসপাতালের বহিঃবিভাগ পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালের হোস্টেলের নিরাপত্তা দেয়ালের কাজ পরিদর্শন করেন যেখানে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক পরিচালক ডা. সিরাজুল ইসলামের বিরুদ্ধে। তবে তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে কিনা এমন প্রশ্নের জবাবে শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, তদন্ত কমিটির প্রধান গোপনীয়তা রক্ষা করে তার তদন্ত কাজ সম্পন্ন করেছেন। আমাদের এ বিষয়ে কিছু বলেননি।

ইত্তেফাক/নূহু