কাহালু উপজেলা হাসপাতাল
কাহালু (বগুড়া) সংবাদদাতা
কাহালু উপজেলা হাসপাতালে দুই মাস ধরে এক্স-রে এবং চার মাস ধরে আল্ট্রাসনোগ্রাম মেশিন বিকল থাকায় চিকিত্সা নিতে আসা সাধারণ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাসপাতালের কার্ডিওগ্রাফার জিয়াউল হুদা জানান, ২০১৮ সালের নভেম্বর মাস থেকে আল্ট্রাসনোগ্রাম মেশিন বিকল হয়ে পড়ে আছে।
অপরদিকে এক্স-রে টেকনিশিয়ান বেলাল হোসেন বলেন, গত ফেব্রুয়ারি মাস থেকে এক্স-রে মেশিনটি আর চালানো যাচ্ছে না।
এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন বিকল সম্পর্কে কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, আগামী সপ্তাহের মধ্যে এক্স-রে মেশিন ঠিক হয়ে যাবে। আর অতি শীঘ্রই উপজেলা পরিষদ থেকে আল্ট্রাসনোগ্রাম মেশিনের ব্যবস্থা করা হচ্ছে।
