গাংনীতে ট্রাক্টর উলটে চালক নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৪৩

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনীতে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক্টর উল্টে নাঈম হোসেন নামের এক চালক নিহত হয়েছেন। নিহত নাঈম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়ো বোয়ালিয়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে।

রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু নাঈম হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।