হাকিমপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৪৪

ভিজিডির চাল আত্মসাতের মামলা

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রসুল বাবুকে গ্রেফতার করা হয়েছে। দুস্থদের নামে বরাদ্দকৃত ভারনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের (ভিজিডি) প্রায় ২১ মেট্রিকটন চাল আত্মসাত্ করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ তাকে পরিষদের কার্যালয় থেকে গ্রেফতার করেন।