বাংলাদেশ নৌবাহিনী জাহাজের ভিয়েতনামে প্রথম শুভেচ্ছা সফর

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৩৭

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস প্রত্যয়’ শুভেচ্ছা সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভিয়েতনামের হোচিমিন শহরের সায়গন বন্দরে পৌঁছেছে। বিএনএস প্রত্যয় এর কমানন্ডিং অফিসার মির্জা মো. মেহেদী হাসান, নৌবাহিনীর ২৩ জন অফিসার ও ১১৬ জন নাবিক নিয়ে ভিয়েতনামে শুভেচ্ছা সফরে করেন। বাংলাদেশের কোনো নৌবাহিনী জাহাজের এটাই প্রথম ভিয়েতনামে শুভেচ্ছা সফর।

বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ, দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ সায়গন বন্দরে উপস্থিত থেকে বিএনএস প্রত্যয়কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। 

ভিয়েতনামের  নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের (হো চি মীন সিটির) কর্মকর্তা, পিপলস কমিটির প্রতিনিধি বৃন্দ এবং মিডিয়া প্রতিনিধি ও এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ‘প্রেম করে কী পাবি? আমি প্রশ্ন দেবো’, রাফিকে বলেছিলো অধ্যক্ষ

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, ‘এই সফর বিনিময়ের ফলে দুই দেশের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হল। এই সফরের  মাধ্যমে  দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক  তথা দুই দেশের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও গভীরতর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভিয়েতনামের মিডিয়ায় এ সফর গুরুত্ব সহকারে প্রচারিত হয়। 

নৌজাহাজ প্রত্যয়-এর কমান্ডিং অফিসার ও সিনিয়র প্রতিনিধিবৃন্দ এবং দূতাবাসের প্রতিনিধিগণ ভিয়েতনামের প্রতিনিধিদের সাথে ৯ই  এপ্রিল  আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ করবেন। উভয়েই অভ্যর্থনা ও সাংস্কৃতিক পরিবেশনা বিনিময় করবেন। নৌজাহাজ ১১ই এপ্রিল ভিয়েতনাম বন্দর ছেড়ে যাবেন।

ইত্তেফাক/বিএএফ