স্টাফ রিপোর্টার, রংপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তি সংগ্রাম, ভাষা আন্দোলন-স্বাধিকার থেকে স্বাধীনতা” শীর্ষক মাসব্যাপী অনুষ্ঠানমালা এবং হস্ত-ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার রংপুর রাইফেল ক্লাব মাঠে স্মার্ট আইয়ের আয়োজনে মেলার উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবু সুফিয়ান।
