রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
রায়পুরা উপজেলার হাসিমপুর মৌলভীবাজারে বুধবার ভোরে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেট মালিক জামাল উদ্দিন আহমেদ ও অলিউল্লাহ জানান, এ বাজারে আমাদের ১০টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে পঞ্চাশ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
রায়পুরা ফায়ার সার্ভিসের লিডার কাজি মো. নোমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
