দুধকুমর নদে যুবকের লাশ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১২:২১
 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমর নদে এক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার সকালে স্থানীয়রা ওই লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দেয়।
 
নিহত যুবকের নাম আব্দুর রশিদ (৩৫)। তিনি সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া গ্রামের জনৈক খইমুদ্দিনের ছেলে।
 
জানাগেছে, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় বাড়িতে ঝগড়া করে তিনি রাগ হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। শনিবার সকালে দুধকুমর নদের শাখায় একটি বাঁশের সাঁকোর কাছে তার লাশ পাওয়া যায়।
 
এ বিষয়ে থানা পুলিশের এস আই আব্দুল আওয়াল জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।
 
ইত্তেফাক/জামান