কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন কোলনের কাছে হেরেও ‘এইচ’ গ্রুপ জয়ী হিসেবে ইউরোপা লিগের নকআউট পর্বে ওঠায় ‘কাজ সম্পূর্ণ’ হয়েছে। গত বৃহস্পতিবার জার্মান ক্লাব এফসি কোলনের মাঠে ১-০ গোলে হারে ইংলিশ ক্লাবটি। মজার ব্যাপার হলো জার্মানির বুন্দেসলিগা ও ইউরোপা লিগ মিলিয়ে ১৭ খেলায় কোলনের এটি ছিল কেবল দ্বিতীয় জয়।
কিন্তু ওয়েঙ্গারের দল এ মৌসুমে যে পাঁচ খেলায় হারে, তার মধ্যে এটি হলো সবচাইতে খারাপ। জার্মানিতে এটি তাদের টানা হার। এর আগে তারা ২০১৭ সালের ফেব্রুয়ারি ও ২০১৫ সালের নভেম্বরে বায়ার্নের কাছে এবং ২০১৪ সালের সেপ্টেম্বরে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে পরাস্ত হয়।
ইত্তেফাক/এমআর
