জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় সারা দেশের ন্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু'র আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ ও প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি ড. মো. হারুনর রশীদ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
ইত্তেফাক/জামান
