সংবাদ সংক্ষেপ

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৪৭

শেরপুরে পিস্তলসহ যুবক গ্রেফতার

শেরপুর প্রতিনিধি শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রাম থেকে মঙ্গলবার রাতে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি ম্যাগজিনসহ শাহীন নামে এক যুবকে গ্রেফতার করে পুলিশ। শাহিন সন্ন্যাসীরচর গ্রামের মৃত শেখ ফরিদ আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সন্ন্যাসীরচর গ্রামে অভিযান চালিয়ে শাহিনকে পিস্তল ও একটি ম্যাগজিনসহ গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মে. নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে শেরপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

লালমনিরহাট চার্চ অব গডের কনভেনশন

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট চার্চ অব গড মিনিস্ট্রির আয়োজনে মঙ্গলবার মিশন কম্পাউন্ডে ৩ দিনব্যাপী চার্চ অব গড জাতীয় কনভেনশন, শতবার্ষিকী অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার্চ অব গড এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কো-অর্ডিনেটর রেভারেন ডোনাল্ট আর্মস্ট্রং, রেভারেন পাষ্টার আশা এম কেইন, পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ।

তথ্য অধিকার আইন-২০০৯ কর্মশালা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কর্মশালা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশন এর পরিচালক ড. মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা।

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

নীলফামারী প্রতিনিধি জাতীয়ভাবে গণমাধ্যম সপ্তাহ পালনের দাবিতে বুধবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নীলফামারী জেলা শাখা। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের কাছে ওই স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় সাংবাদিক শীষ রহমান, নুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমিসেবা মেলা সফল করতে সংবাদ সম্মেলন

দিনাজপুর অফিস দিনাজপুর জেলার সকল ভূমি কার্যালয়ে সপ্তাহব্যাপী ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসন সংবাদ সম্মেলন করেছে। দিনাজপুর জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জয়নুল আবেদীন বিভিন্ন তথ্যমূলক বক্তব্য পেশ করেন। সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বজলুল রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে বুধবার। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

০