ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২০:০৮
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০১৫ সনের চতুর্থ বর্ষ বিএ/বিএসএস/বিএসসি ও বিবিএস অনার্স পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশিত হয়েছে। ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ফি প্রদান সাপেক্ষে স্ব স্ব কলেজ থেকে সাময়িক সনদ ও নম্বরপত্র সংগ্রহ করা যাবে। 
 
অনলাইনে সনদ ও নম্বরপত্রের ফি প্রদান প্রক্রিয়া www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 
 
ইত্তেফাক/কেকে