কেইনকে নিয়ে শঙ্কা

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৫৩

টটেনহ্যাম কোচ মরিচিও পচেত্তিনোর আশঙ্কা হ্যারি কেইনকে হয়তো মৌসুমের অবশিষ্ট সময়ের জন্য আর পাওয়া যাবে না। গত মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গোড়ালির ইনজুরিতে পড়েন কেইন। স্ট্রাইকারটিকে বাম পায়ের এই ইনজুরির পর সাহায্যকারী নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। পরে তাকে ক্রাচে ভর করে যেতে দেখা যায়। বছরের শুরুতেও লিগামেন্টের ইনজুরির কারণে ইংলিশ স্ট্রাইকারটিকে এক মাস বসে থাকতে হয়েছিল। এখন কোচের দুশ্চিন্তা তার ফরোয়ার্ডকে ছাড়াই ২০১৮-১৯ মৌসুমের বাকিটা কাটাতে হবে। পচেত্তিনো বলেন, ‘এটা খুবই বেদনাদায়ক। আমরা আশা করি এটা কোনো বড়ো সমস্যা নয় এবং চেষ্টা করবো তাকে যতটা সম্ভব দ্রুত সারিয়ে তোলার। তবে ব্যাপারটা ভালো মনে হচ্ছে না।’