স্পোর্টস ডেস্ক
চলতি বছরই ব্রাজিল ফুটবল দলের প্রথম কোপা আমেরিকা জয়ের ১০০ বছর পূর্তি হয়েছে। আগামী ১৪ জুন শুরু হবে দক্ষিণ আমেরিকান ফুটবলের সবচেয়ে বড় এই আসর। সেটাও আবার ব্রাজিলেই। তাই এই আসরটিকে স্মরণীয় করে রাখতেই ১০০ বছরের পুরনো সেই জার্সিটিকেই বেছে নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন্স (সিবিএফ)। তারকা ফুটবলার নেইমারকে যে জার্সিতে দেখা যাচ্ছে এটাই হবে আসন্ন কোপায় ব্রাজিলের জার্সি। তবে নিশ্চয়ই ব্রাজিলিয়ান খেলোয়াড়রা শিরোপা দিয়েই উপলক্ষটাকে স্মরণীয় করে রাখতে চাইবেন।
