মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে শনিবার অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টুপকারচর ধান ক্ষেত থেকে পুলিশ লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে-হত্যাকারীরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যার পর লাশ বিরাণ ভূমিতে ফেলে রাখে। লাশের মুখমন্ডলসহ বিভিন্ন অংশ শিয়াল-কুকুরে ভক্ষণ করেছে।
