আজ আবার মাঠে পেশাদার ফুটবল

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার

দুদিন বিরতি দিয়ে আজ আবার মাঠে ফুটবল শুরু হচ্ছে। ঢাকা এবং ময়মনসিংহে এ খেলা হবে। সিলেটে প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের ভেন্যু। সেখানে ৫টি ম্যাচ খেলে ৪টিতেই জয় পেয়েছে। একটিতে ড্র হয়। সিলেট ছেড়ে শেখ রাসেল আজ ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে। প্রিমিয়ার লিগে আজ শেখ রাসেলের প্রতিপক্ষ রহমতগঞ্জ। শেখ রাসেল ভালো অবস্থানে থাকলেও রহমতগঞ্জ খুব স্বস্তিতে নেই। মোহামেডানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে শেখ রাসেল। নীলফামারীতে আরো কঠিন ম্যাচ রয়েছে।

বসুন্ধরা কিংসের ভেন্যুতে সাইফ স্পোর্টিংয়ের লড়াই রয়েছে। বিকাল সাড়ে ৩টায়। বসন্ধুরা যদি শেখ রাসেলকে হারাতে পারে তাহলে তারা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। খুবই বাজে অবস্থায় রয়েছে মোহামেডান। কোনোরকমে লিগের প্রথম পর্বটা কাটাতে চাইছে মোহামেডান। ফিরতি পর্ব হতে নতুন করে দলটাকে সাজাতে পরিকল্পনা করছে। মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ সিনলেন এরই মধ্যে একজন গোলকিপার খুঁজেছেন। দলের মধ্যে ভালো কোনো গোলকিপার নেই সেটা জানিয়েছেন ক্লাবকে। ডিফেন্ডারও ভালো না। মোহামেডান অধিনায়ক এমিলি বসুন্ধরার বিপক্ষে আক্রমণে নিজের জায়গা করে নিতে পারছেন না। বসুন্ধরার বিপক্ষে তাকে রক্ষণাভাগে খেলাতে হয়েছিল। ৪-১ গোলে হেরেছিল। আক্রমণভাগও শক্তিশালী করতে চান কোচ। দুই জন বিদেশি ফরোয়ার্ড আনার জন্য বায়োডাটা দেখিয়েছেন ক্লাব কর্মকর্তাদের। ভালো মানের দেশি ফুটবলার নেয়ার জন্য চেষ্টা করছেন। সেই সঙ্গে কোচ নিজেও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের খেলাও দেখছেন। কমলাপুর স্টেডিয়ামে যাচ্ছেন কোচ। দলে ভালো মানের দেশি ফুটবলার নেই। যারা আছেন তাদের নিয়ে কাজ হচ্ছে না। প্রয়োজনে নতুন ফুটবলারও নেয়া হতে পারে বলে জানা গেছে। এজন্য কোনো জেলায় যদি ভালো মানের ফুটবলার থাকে এবং সে যদি মোহামেডানে খেলতে আগ্রহী হন তাহলে তাকে ঢাকার মতিঝিলে ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ক্লাবের একজন পরিচালক। 

আজকের খেলা ঃ শেখ রাসেল ও রহমতগঞ্জ। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং। ৩টা, ময়মনসিংহ।  

পয়েন্ট টেবিল

দল                 ম্যাচ  জয়    ড্র     হার   পয়েন্ট

বসুন্ধরা কিংস          ১০     ৯        ১       ০       ২৮

আবাহনী                ১১      ৯        ০      ২       ২৭

শেখ রাসেল            ১০     ৬        ৩      ১       ২১

সাইফ স্পোর্টিং        ১০     ৬        ২       ২       ২০

আরামবাগ              ১১      ৬        ১       ৪       ১৯

মুক্তিযোদ্ধা             ১০     ৪        ২       ৪       ১৪

শেখ জামাল            ১০     ৩        ৪      ৩       ১৩

চট্ট. আবাহনী           ১০     ২        ৫      ৩       ১১

রহমতগঞ্জ               ১০     ১        ৬       ৩       ৯

নোফেল                 ১০     ২        ২       ৬       ৮

মোহামেডান            ১০     ১        ২       ৭       ৫

ব্রাদার্স                   ১০     ১        ১       ৮       ৪

বিজেএমসি            ১০     ০        ৩      ৭       ৩