প্রেসিডেন্ট গলফ কাপে ৭০০ গলফার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার

আর্মি গলফ কোর্সে আজ শুরু হচ্ছে অ্যামেচার গলফ টুর্নামেন্ট। যেখানে দেশের সাতশ অ্যামেচার গলফার খেলবেন বলে জানিয়েছেন আয়োজক আর্মি গলফের কর্মকর্তারা। মঙ্গলবার আর্মি গলফ ক্লাবের ক্লাব হাউজে সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস এন্ড স্পোর্টস, মার্কেটিং) ইকবাল বিন আনোয়ার, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল মো. তাজাম্মেল হক (অব), জেনারেল ম্যানেজার (ক্লাব) মেজর মো. শাহজাহান হোসেনসহ (অব) অন্যান্য কর্মকর্তা বিভিন্ন তথ্য তুলে ধরেন। তোজাম্মেল হক বলেন, ‘প্রতি বছর আর্মি গলফ ক্লাব একটি করে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট আয়োজন করে। ওয়ালটন গ্রুপ গেল তিন বছর এই টুর্নামেন্টের সঙ্গে ছিল এবং এবারও তারা চতুর্থ প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টের পাশে আছে।  এতে সাত শতাধিক গলফার অংশ নেবেন।’