ম্যাগাজিনের কাভারে জহির-সাগরিকা!

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৬:০৩
বৃহস্পতিবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটকে। বিয়ের নিবন্ধন সম্পন্ন হলেও মূল অনুষ্ঠান হবে ২৭ নভেম্বর। জহিরের ক্রিকেট সতীর্থ আর বলিউড তারকাদের উপস্থিতিতে হবে এ অনুষ্ঠান।
 
মুম্বাইয়ের হোটেল তাজমহল প্যালেস ইতোমধ্যে বুকিং দেয়া হয়েছে।  একেবারেই ছিমছাম আড়ম্বরবর্জিত, অনুজ্জ্বলভাবে বিয়েটা সেরেছেন জহির খান ও সাগরিকা ঘাটগে। তাই বিয়ের প্রথম ছবিটি দেখে অনেক ভক্তই হতাশ হয়েছিলেন। তবে সম্প্রতি একটি ম্যাগাজিনের কাভার ফটোয় একেবারেই অনন্য লুকে ধরা দিলেন এই নবদম্পতি।
 
এ মাসের ‘বাজার ব্রাইড’ এর কাভার ফটোয় উঠে এসেছেন জহির-সাগরিকা। ছবিতে একটি পিয়ানোর কাছে সবুজ গাউনে দেখা যাচ্ছে সাগরিকাকে, তার পাশে গাঢ় বেগুনি রঙে কুর্তায় দেখা গেছে জহিরকে।  
 
ক্রিকেটার জহির খান বহু বছর ভারতের হয়ে খেলেছেন। ভারতের সর্বকালের সেরা বাঁহাতি পেসার তিনি। আর সাগরিকাও ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার দৌলতে পরিচিত মুখ। তবে বিয়ের পর ম্যাগাজিনের কাভারে দুজনের এই লুক ভক্তদের চমকে দিয়েছে। 
 
ইত্তেফাক/ রেজা