স্পোর্টস রিপোর্টার
পপুলার লাইফ ইন্সু্যুরেন্স উন্মুক্ত মহিলা ভলিবলে আনসার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আনসার ২৫-০৮, ২৫-১৭, ২৫-২২ পয়েন্টে ওয়ারী ক্লাবকে হারায়।
স্থান নির্ধারণী খেলায় পুলিশ ৩-১ সেটে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তৃতীয় হয়।
