কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৯:৪৪
 
নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রবিবার বিকালে কোটচাঁদপুর শহরের তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে ছাড়া পান। গ্রেফতারকৃত তাজুল ইসলাম জামায়াতের কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির।
 
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মাওলানা তাজুল ইসলাম গোপনে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ আছে।
 
ইত্তেফাক/ইউবি