রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শোভাযাত্রা, আলোচনা সভা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ২২:১৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শনিবার আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
এ উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা, পেশাজীবী, শিক্ষক, চিকিৎসকসহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে চার্জ দ্যা অ্যাফেয়ার্স ড. এমডি নজরুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। 
 
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। এ ছাড়া দূতাবাস প্রাঙ্গনে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের সকল কর্মকর্তাদের উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারবর্গের জন্য মোনাজাত ও দোয়া করা হয়।
 
ইত্তেফাক/ইউবি