ইন্দোনেশিয়ায় ওয়ার্ল্ড সূফি ফোরামের সেমিনার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২২:০০

চট্টগ্রাম অফিস

ইন্দোনেশিয়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘জাতীয় নিরাপত্তা ও মানবকল্যাণে তাসাউফের ভূমিকা’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার গতকাল থেকে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে। প্রথম দিবসে সেমিনারে প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও ওয়ার্ল্ড সূফি ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ)। তিনি বলেন, সমগ্র বিশ্বে আজ সংঘাত-সহিংসতা ও হানাহানি চলছে। মানুষের ওপর মানুষের প্রভুত্ব কোথাও থেমে নেই। এক দেশ আরেক দেশের ওপর হামলে পড়ে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। সিরিয়া, ইরাক, ফিলিস্তিনসহ মুসলিম দেশগুলো যেন একেকটি জ্বলন্ত উত্তপ্ত কারবালার রূপ নিয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে সব দেশের শাসককে ক্ষমতালিপ্সা ও অমানবিক শক্তি প্রদর্শনের পথ ছেড়ে সূফি সাধকদের দেখানো সম্প্রীতি ও শান্তির আদর্শ অনুসরণ করতে হবে। জাতীয় নিরাপত্তা ও মানবকল্যাণ নিশ্চিত করতে সূফি সাধকদের প্রদর্শিত সমপ্রীতি ও ভ্রাতৃত্বের আদর্শ ধারণ করতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন জমিয়তে আহলে তরীকত আল মু’তাবারা আন নাহদিয়্যাহ’র চেয়ারম্যান শায়খ হাবীব মুহাম্মদ লুতফি বিন আলী বিন ইয়াহইয়া।