ইয়েমেনে ড্রোন হামলায় ১০ সন্দেহভাজন জঙ্গি নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২০:১২

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সপ্তাহান্তে ড্রোন হামলায় সন্দেহভাজন ১০ আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা সোমবার জানান, ফাডল তিসি, হান তিসি ও সুলতান আমরী নামের তিন ব্যক্তি এই হামলায় নিহত হয়েছে।

ইয়েমেনের এই তিন নাগরিক রবিবার রাতে বাইদা প্রদেশের কাইফা অঞ্চল দিয়ে গাড়ি করে যাওয়ার সময় ড্রোন হামলায় নিহত হন। আল-কায়েদার সঙ্গে এদের সম্পৃক্ততা ছিল। শনিবার মাঝরাতের পর তিনটি গাড়ি লক্ষ্য করে অপর একটি ড্রোন হামলা চালানো হয়। এতে সাত সন্দেহভাজন জিহাদি নিহত হয়। গাড়িগুলোতে চড়ে জঙ্গিরা শাবওয়া প্রদেশ থেকে বাইদা যাচ্ছিল। এএফপি।

ইত্তেফাক/সাব্বির